দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হবেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান।
মোবাইলে কল করে তার কাছে আট লাখ টাকা চাঁদা দাবি ও না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। হুমকির বিষয়ে অভিযোগ নিয়ে বুধবার সকালে ডিবি প্রধানের সঙ্গে সাক্ষাত করেন হিরো আলম। পরে সেখানে দুপুরের খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
হিরো আলম বলেন, এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করব। প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দেবেন তাহলে অবশ্যই আমি ভোট করব।
তিনি আরও বলেন, বগুড়া-৬ আসন থেকে ভোট করব। আওয়ামী লীগ যদি দল থেকে নির্বাচন করতে বলে তাহলে করব। তবে বিএনপিও যদি দল থেকে বলে ভোট করো, তাহলেও আমি ভোট করব। প্রধানমন্ত্রী যদি নৌকা দেন অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই।
উল্লেখ্য, আশরাফুল আলম ওরফে হিরো আলম ঢাকা ও বগুড়ায় সংসদীয় আসনে উপ-নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হন। বগুড়ায় নিজ গ্রামে একসময় সিডি বিক্রি করা আলম মিউজিক ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম হয়ে। পরে ২০১৮ সালে জাতীয় নির্বাচনে অংশ নেন তিনি। এরপর বগুড়া-৪ ও ৬ এবং ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
আরএ