দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যান জ্যানোস্কির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।
বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে জার্মান দূতাবাসের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের বিষয় আলোচনায় উঠে এসেছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চেয়েছিলেন, আমরা তা অবহিত করেছি।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় চাই, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই বিষয়ে সবার উদ্বেগ রয়েছে যে, কীভাবে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের নির্বাচন করা যায়।
আমির খসরু বলেন, বিএনপি জানিয়েছে আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু সম্ভব নয়। তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। ভোট চুরির আরেকটি প্রকল্প ছাড়া কিছুই হবে না। সবাই নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চায়। তবে এটি কোন প্রক্রিয়ায় হবে তা আমাদের ঠিক করতে হবে।
নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক সম্ভব নয়, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি।
জেডএ