দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে না পারার কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। যার ফলে বাজারে আগুনে পুড়ছে দেশের মানুষ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না। সরকার কিভাবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারে সেদিকে দেশের মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছে।
সাবেক মন্ত্রী বলেন, মন্ত্রীরা যখন বলেন বাজারের সিন্ডিকেট ভাঙা যায় না, তখন জাতির জীবনে হতাশা ছাড়া আর কিছুই থাকে না। সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা, জবাবদিহিতার অভাব ও দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।
আরএ