দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপিতেও ভালো মানুষ আছে, যাদের কারণে এত বছর বিএনপির সাথে আমাদের কোনো সংঘাত হয়নি। এখন তাদের লাথি দিয়ে বের করে দিয়েছে তারা। তারেক একটা চোর, সে চোরদের সাথে নিয়ে এখন বসে থাকে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ফতুল্লার দেওভোগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদেশিদের সঙ্গে আঁতাত করে বিএনপি আবার ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের আলোচিত এমপি। তবে এদেশের জনগণ আর খালেদা জিয়াকে কখনও ক্ষমতায় আসতে দেবে না বলে মনে করেন তিনি। কারণ এই দলটি পেট্রলবোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছিল।
কাবাঘর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করব। দুইশ বছর ধরে এ কলঙ্ক সেখানে ছিল। আমি যখন শেখ হাসিনাকে বললাম, এটাকে পুনর্বাসন করতে চাই। তিনি বললেন করো। আমি বললাম বাঁধা আসবে। তিনি বললেন ভালো কাজ করতে হলে বাঁধা আসবেই।
শামীম ওসমান বলেন, জাতির পিতার কন্যা মূল্যবান কথা বলেছেন। তিনি বলেছেন, এখানে এমন একটা গ্রুপকে ক্ষমতায় বসাতে চায়, যারা পা চাটার দল। যারা লাফাচ্ছে তারা ক্ষমতায় আসার ধারে কাছেও নেই। ওরা ব্যবহৃত হচ্ছে। ইরাক, সিরিয়া, লিবিয়া ধ্বংস করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা এত সহজ জিনিস না। জি-২০ সম্মেলনে প্রমাণ হয়েছে শেখ হাসিনা এখন বিশ্বের নেত্রী।
তিনি বলেন, এই বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সাতশ স্কুল পুড়িয়েছে। পুলিশ অফিসারদের কুপিয়ে মেরেছে। সংখ্যালঘুরা তো ওদের মূল লক্ষ্য। আমাদের সংখ্যালঘুদের ওরা ধর্ষণ করেছে।
শামীম ওসমান বলেন, ১৯৭১ সালে যারা আমাদের দেশের মা বোনের ইজ্জত লুটে নিয়েছিল সেই জামায়াতে ইসলামীসহ একটি চক্র দেশের ক্ষমতায় আসতে চায়। তারাই ক্ষমতার লোভে এদেশের মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছিল।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে তিনি বলেন, যে বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল সেই বাড়িতে জিয়াউর রহমান শেখ হাসিনা ও শেখ রেহেনাকে ঢুকতে দেয়নি। তারা অনুরোধ করেছিলেন একবারের জন্য ওই বাড়িতে ঢুকতে দিন, বাড়ির ভেতর দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে বের হয়ে যাব। কিন্তু বাবা, মা-ভাই হারা এতিম দুই বোনের আকুতি শোনেনি জিয়াউর রহমান
মতবিনিময় সভায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ূব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।
আরএ