দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সরকার ১৫ বছরের দুঃশাসনের মাধ্যমে মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে তাতে আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। এজন্য তারা নিজেদের অধীনে নির্বাচন করতে চায়। এবার দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরস্থ বাসভবনে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়নের এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। কোনো সেলফি ও ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, প্রতিরোধ করতে এখন সবাই প্রস্তুত আছে। কাজেই আপনারা ভালো মতো পদত্যাগ করুন। নয়তো আপনাদের বিচার জনগণ করবে।
সরকারের উদ্দেশে সালাম বলেন, ১৫ বছর মানুষের প্রতি অনেক অত্যাচার করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। গুম-খুন করেছেন অসংখ্য নেতাকর্মীকে। আর এখন নিরাপদ প্রস্থান না পেয়ে ক্ষমতা আঁকড়ে রাখতে চান। কোনো লাভ নেই। সব অন্যায়-অত্যাচারের বিচার হবেই। লুণ্ঠিত অর্থ ফেরত আনা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ভালোভাবে জানে, এরা ক্ষমতায় এলে তাদের কৃতকর্মের জন্য জনগণ আর ক্ষমতায় আসতে দিতে চায় না। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, পরে ফখরুদ্দিন-মঈনের সঙ্গে আপস করে ক্ষমতায় আসে। এবার তারা এতটা পাপ করেছে যে, আগামী ১০০ বছরেও তারা আর ক্ষমতায় আসতে পারবে না।
আরএ