দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে। বিএনপি আর কখনও মাথা উঁচু করে দাড়াতে পারবে না।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দাউদকান্দি-তিতাস উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এ এলাকা সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজমুক্ত করে গড়ে তুলে শতভাগ শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলা হবে।
সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা সারা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করছেন। সেই সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। শেখ হাসিনার এ অগ্রযাত্রাকে থামাতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু সব ষড়যন্ত্রের বাধা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্বনেতাদের উদাহরণ হয়েছেন।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, সব ষড়যন্ত্র এড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী নির্বাচনে অতীতের সব রেকর্ড ভেঙে বিপুল ভোটে নির্বাচিত হবেন শেখ হাসিনা।
আরএ