দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার যে দেউলিয়া হয়ে গেছে তার প্রমাণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা এটি ভাইরাল করে বুঝাতে চাচ্ছেন আমরা এখনও দেউলিয়া হইনি। আরে দেউলিয়া না হলে একটি ছবিকে কেনো পুজি করছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, একটি সরকারের কতটুকু অধঃপতন হলে এই ছবি দিয়ে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে চায়। এ সেলফি ভোট ডাকাত ও গণতন্ত্র হরণকারী সরকারকে রক্ষা করতে পারবে না।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বলেন, সরকার আবারও পাতানো নির্বাচনের ছক তৈরি করছে। এবার আর ছয়-নয় বুঝিয়ে লাভ নেই। বিএনপির একটি কর্মী বেঁচে থাকা অবস্থায় সরকারের এই নীল নকসা বাস্তবায়ন হতে দেবে না।
তিনি বলেন, গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। বন্দীশালা থেকে জাতিকে যারা মুক্তি দিতে রাজপথে আছেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হবেন। আর যারা গণতন্ত্র ও দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন তারা নতুন প্রজন্মের কাছে রাজাকার হিসেবে চিহ্নিত হবেন। তাই সাবধান, এখনও সময় আছে জনগণের পাশে দাঁড়ান। গণতন্ত্রের পক্ষে অবস্থান নিন।
বিক্ষোভ মিছিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালামসহ দলটির কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেন।
আরএ