দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে গিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে ডিএমপির সদরদপ্তরে যান সাদ্দাম।
জানা গেছে, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ছাত্রলীগ সভাপতি। বৈঠকটি পূর্ব নির্ধারিত বলে জানা গেছে।
তবে বৈঠকে প্রবেশের আগে ছাত্রলীগ সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
উল্লেখ্য, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদ। এ ঘটনার জেরে রোববার এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি।
আরএ