দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি কর্মীদের মিথ্যা আশ্বাস দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব অহেতুক কর্মীদের মিথ্যা আশ্বাস দিয়ে বিপদের মুখে ফেলে দিতে চান। আপনারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। ফখরুল সাহেব আগুন নিয়ে খেলতে যাবেন না।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, আপনারা সন্ত্রাসী দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করেন, সেটিকে কীভাবে কঠোরভাবে দমন করতে হয় আওয়ামী লীগ জানে। অহেতুক নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দেবেন না। আপনারা আগামী ২০ বছরেও ক্ষমতায় যেতে পারবে না।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমি ২০১৪ সালের নির্বাচনের আগে বলেছিলাম ২০২৯ সালের আগে বিএনপি ক্ষমতায় আসতে পারবে কি না তা ভেবে দেখতে। আজ এখানে দাঁড়িয়ে বিএনপি নেতাদের বলে যাই, যতদিন দুর্নীতিবাজ, সন্ত্রাসী তারেক রহমান দলের নেতৃত্বে থাকবে এবং সাজাপ্রাপ্ত খালেদা জিয়া দলে থাকবেন, ততদিন বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।
তিনি বলেন, বিএনপি রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশি শক্তির ওপর ভর করেছিল। সেখানেও ব্যর্থ হয়েছে। আন্দোলন আন্দোলন খেলা বন্ধ করেন।
তিনি বলেন, ষড়যন্ত্রের মেঘ কেটে যাচ্ছে। আবার সূর্যের আলো দেখা যাচ্ছে। বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাচ্ছে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে যাব। সেই লক্ষে আপনারা প্রস্তুত থাকুন।
আরএ