দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদের হাতে নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
রোববার (১০ সেপ্টেম্বর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাঈমের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এসময় তিনি আহত নাঈমের মায়ের সঙ্গে কথা বলেন। পরে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ডাক্তারদের নির্দেশনা দেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেন নাঈম বলেন, আমাকে ওসির কক্ষে নিয়ে মাটিতে ফেলে ১০-১৫ মিনিট ধরে মারধর করে। একপর্যায়ে পিস্তলের বাঁট দিয়ে হারুন (এডিসি হারুন) আমার মুখ থেঁতলে দেন, এতে আমার দাঁত ভেঙে যায়।
আরএ