দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইন অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশে পাঠানো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।
এ সময় তিনি বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয়মাস বাড়ানো হয়েছে। আইন মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের স্থায়ী জামিন দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে সেটি আবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এফএইচ