দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি দেখে বিএনপি এখন পশ্চাৎযাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিদেশিদের বাংলাদেশে আগমন আওয়ামী লীগের জন্য সবুজ সংকেত।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শান্তি সমাবেশে তিনি এসব বলেন। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ওবায়দুল কাদের। বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে কাদের বলেন, আমেরিকার প্রেসিডেন্টের সেলফি দেখে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে। উপরে আন্দোলনের কথা বললেও বিএনপি নির্বাচনের আসার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
বঙ্গবন্ধু এভিনিউতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সমাবেশ শুরুর আগে থেকেই মিছিল সহকারে নেতাকর্মীরা উপস্থিত হন। দক্ষিণ আওয়ামী লীগের নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেন।
জেডএ