দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে বিএনপির গণমিছিল শুরু চলছে। সরকার পতনের এক দফা দাবিতে এ মিছিলের ডাক দিয়েছে দলটি।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আলাদাভাবে গণমিছিল শুরু করে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে আলাদা আলাদাভাবে মিছিল নিয়ে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জড়ো হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে গণমিছিল শুরু করে আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে আসবে।
অপরদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় অফিস সামনে আসবে।
গণমিছিলে যোগ দিতে বেলা ১টার পর থেকে নেতাকর্মী আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। দক্ষিণের বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সংগঠনের ব্যানারে নেতাকর্মী এসেছেন।
নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাকর্মীরা বক্তব্য রাখবেন।
জেডএ