দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ইসলাম ও আলেম-ওলামাদের জন্য যা করেছে, অতীতের কোনো সরকার তা করেনি।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাদরাসা ও ইসলামি গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কওমি মাদরাসার স্বীকৃতি দিয়েছে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে তারা এখন সরকারি চাকরি পাচ্ছে। এর আগে কোনো সরকার এ মাদরাসার স্বীকৃতি দেয়নি। সুতরাং একমাত্র আওয়ামী লীগ সরকারই ইসলামের জন্য কাজ করে।
হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। ইসলামি দেশগুলোর সংস্থা ওআইসির সদস্য হয়েছিলেন। আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ইসলামের জন্য যা করেছেন, অন্য কোনো সরকার তা করেনি।
তিনি বলেন, দেশে প্রায় এক লাখ বিশ হাজার মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা, প্রতিটি মক্তবের শিক্ষককে মাসে ৫ হাজার ২০০ টাকা করে ভাতা দেওয়া, ২০ হাজার দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসাকে সাড়ে ১২ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজ উদ্যোগে চালু করেছেন। সরকার সমগ্র বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ করে দিচ্ছেন।
আলেম-ওলামাদের প্রতি অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, আপনারা সামাজিক নেতা, সমাজের যেকোনো আচার-অনুষ্ঠান কিংবা মসজিদের নামাজে সবাই আপনাদের কথা শুনে। আমি যে সবার জন্য কাজ করে যাচ্ছি, তা আপনারা অনুগ্রহ করে বলবেন।
আরএ