দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এজন্য আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের হাসনাবাদে ঢাকা-ভোলা রুটে যানবাহনসহ যাত্রীবাহী রো রো ফেরির উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া, এরশাদ, খালেদারা দেশকে পিছিয়ে দিয়েছে, দেশ অন্ধকারে পতিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা হয়েছে। আগে এক কিলোমিটার রাস্তা করার জন্য বিদেশিদের কাছে ধরনা দিতে হত। এখন সে অবস্থা নেই। শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ বদলে গেছে। পদ্মা সেতু হয়েছে। ঢাকা শহরে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যেখানেই যান না কেন সেখানকার রাষ্ট্রপ্রধানরা থমকে যায়। তার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ বদলে গেছে। এ কারণে আমেরিকা, পশ্চিমারা বাংলাদেশকে সমীহ করে।
তিনি বলেন, দ্বীপজেলা ভোলাবাসীর জন্য আজ এক ঐতিহাসিক মুহূর্ত। যানবাহনসহ যাত্রীবাহী রো রো ফেরি চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূলীয় মানুষের জন্য সবসময় চিন্তা করেন। তাদেরকে মূল স্রোতধারায় নিয়ে আসতে অনেক পদক্ষেপ নিয়েছেন। ভোলা জেলায় অনেক কিছুই আছে।
তিনি বলেন, দেশের উপকূলীয় ও অনুন্নত এলাকায় মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করা হচ্ছে। আমাদের দেশে জাহাজ তৈরি হচ্ছে, ড্রেজার তৈরি হচ্ছে, যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে। আমরা এক সময় উড়োজাহাজ তৈরি করব। মেরিটাইম সেক্টরে সেক্টরে যথেষ্ট উন্নয়ন হয়েছে।
আরএ