দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ কারাগারে হার্ট অ্যাটাক করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি জন্য নেওয়া হয়েছে। সেখানে তার পরিবারের সদস্যরা গিয়েছেন দেখা করতে।
গত ৩ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার। পরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
এর পর ৪ আগস্ট বিকেলে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় কারাগারে আটক রাখার আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এফএইচ