দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংবিধান অনুযায়ীই দেশে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, জাতীয় নির্বাচন কিভাবে হবে সেটা সংসদে আইন পাস করা আছে। সুতরাং নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে। সংবিধানে বলা আছে পাঁচ বছর পরপর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ পাঁচ বছর পর সরকারের কোনো বৈধতা থাকে না। তাই কিভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়।
লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের থেকে এখন বিদ্যুতের ঘাটতি কিছুটা কমে এসেছে। আগামী তিন থেকে চার মাসের ভেতরে দেশে যে বিদ্যুৎ ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে।
আরএ