দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দেশে প্রথম অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়া। এছাড়া হ্যাঁ-না ভোটের মাধ্যমে ভোট ডাকাতির সূচনাও করেছিল অবৈধ প্রেসিডেন্ট জিয়া।
বুধবার (৬ সেপ্টেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাতান্ত্রিক এবং সামরিক একনায়কেরা যেসব দল গঠন করেছে সেসব দলের নেতাকর্মীরা এখন গণতন্ত্রের কথা বলে। তাদের নেতাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
নসরুল হামিদ মন্ত্রী বলেন, কেরানীগঞ্জ এক সময় ছিল বাতির নিচে অন্ধকার। ঢাকার খুব কাছে হওয়ার পরও এখানে আগের সরকারগুলো বিশেষ করে বিএনপি-জামায়াত এবং স্বৈরাচারী সরকারের আমলে তেমন কোনো উন্নয়ন হয়নি। ২০০৮ সালের নির্বাচনের পর শেখ হাসিনা সরকার কেরানীগঞ্জের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। একসময় সন্ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের জনপদ বলে যে কেরানীগঞ্জ পরিচিত ছিল সেই কেরানীগঞ্জে এখন শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে।
এসময় মন্ত্রী অভিযোগ করেন, ২০০১ সালের নির্বাচনে বিএনপির আমানউল্লাহ আমানের সময়ে শুধুমাত্র ঢাকা-৩ আসনেই এক লাখ ৩০ হাজার ভুয়া ভোটার ছিল। সারাদেশে এক কোটি ২১ লাখ ভুয়া ভোটার করা হয়েছিল বিএনপি-জামায়াতের সময়।
যারা ভুয়া ভোটার লিস্ট করে, মানুষকে ভয় দেখিয়ে ভোট সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এসময় শান্তি-উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান তিনি।
আরএ