দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে টিপিক্যাল বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন, আওয়ামী লীগের চরিত্রই এককভাবে ক্ষমতা দখল ও ভোগ। কে কোন দলের তা দেখার সময় এখন নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ডিআরইউতে বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন। সেখানে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, দেশের জনগণের সব অধিকার কেড়ে নিতে ১৫ বছরে আ. লীগ সরকার সব আইনি বিধান তৈরি করেছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে রাজপথে নামতে হবে।
এ সময় বক্তারা বলেন, অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে দেশের জনগণকে জুয়ার গুটি বানিয়েছে আ. লীগ। তারা দেশের গণতান্ত্রিক আকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের বিরুদ্ধে লড়াইয়ে এবার জনগণের বিজয় অনিবার্য।
জেডএ