দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৫ বছরে দেশের জনগণের অধিকার হরণ করেছে সরকার। এ কারণে সরকারের পদত্যাগ দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, ১৫ বছরে দেশের জনগণের যে অধিকার হরণ করেছে সরকার সে কারণেই সরকারকে পদত্যাগ করা উচিৎ।
সাইফুল হক বলেন, গণতান্ত্রিক আকাক্ষার প্রতি ন্যূনতম শ্রদ্ধা নেই সরকারের। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এ সময় তিনি আরও বলেন, অগণতান্ত্রিক স্বেচ্ছাচারি ক্ষমতাকাঠামো তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। অর্থনৈতিক মাফিয়ারা আজ দেশ চালাচ্ছে।
সাইফুল হক বলেন, এত বছর ক্ষমতায় থেকে লুটপাট করে যে টাকা বিদেশ পাঠানো হয়েছে। এখন সেই লুটের টাকা বিদেশে রাখাও নিরাপদ মনে করছে না ক্ষমতাসীনরা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জানান, অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে পায়তারা করছে আওয়ামী লীগ সরকার। এজন্য দেশের জনগণকে জুয়ার গুটিতে পরিণত করেছে তারা।
এফএইচ