দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিঙ্গাপুরে দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিকিৎসা শেষে দুই মাস নয় দিন পর আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
গত ২৭ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেন তিনি।
এফএইচ