দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাসপাতালে যান তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এরপর খালেদা জিয়ার শয্যার পাশে দীর্ঘ ৪০ মিনিট অবস্থান করেন তিনি। এসময় ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। ১১টা ৪০ মিনিটের দিকে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বিএনপি মহাসচিব।
এর আগে চিকিৎসা শেষে শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফেরেন মির্জা ফখরুল।
এদিকে ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে তাকে সেদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আরএ