দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি বিশেষ ফ্লাইটে শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।
এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। তার সঙ্গে স্ত্রীর রাহাত আরা বেগমও ছিলেন। সেখানে দুজনেরই চিকিৎসা হয়।
৭৬ বছর বয়সি বিএনপি মহাসচিব এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
আরএ