দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানুষ বিএনপির কাছে অ্যাকশন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, মানুষ এখন বক্তৃতা শুনতে চায় না। মানুষ অ্যাকশন চায়। সেই অ্যাকশন জাতীয়তাবাদী দলের নেতৃত্বের কাছে তারা আশা করে।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
নোমান বলেন, আজকে মানুষ চায় আমার ভোট আমি দেব, আমার ইচ্ছায় যাকে খুশি তাকে দেব। এখানে অমুককে দেব, তমুককে দেব বলে কোনো কথা নেই। এই সরকারের বিরুদ্ধে আজকে মানুষ জেগে ওঠেছে। সারাদেশের মানুষ হারানো গণতন্ত্র ফিরে পেতে চায়। দেশের মানুষ আন্দোলনমুখী। আন্দোলন ছাড়া সফলতা অর্জন করা যায় না। একদফার আন্দোলনের জোয়ারে সরকার পালাবে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই।
জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক পরিবর্তনে নিষ্ঠা দেখিয়েছেন জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আজ এই সভা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা লড়াই করব। লড়াই করে বিএনপিকে আবার ক্ষমতায় আনব। আমাদের খতিয়ে দেখা উচিত জিয়াউর রহমানের সাথে মানুষের সম্পর্ক কী রকম ছিল। তিনি একজন মেজর ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে পেরেছিল।
আরএ