দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টা থেকে ছাত্রসমাবেশ চলছে। ছাত্রলীগ আয়োজিত এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখ শিক্ষার্থী সমাগমের টার্গেট করা হয়েছে। ইতোমধ্যেই সমাবেশস্থল মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গেটের সামনে জড়ো হতে থাকেন। মিছিল-স্লোগানে টিএসসি গেট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট, বাংলা একাডেমির সামনের গেটসহ পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকা মুখরিত হয়ে উঠেছে।
এ সময় নেতা-কর্মীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা সরকার, বার বার দরকার, স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে বিএনপি-জামায়েতের কালো হাত, ভেঙে দাও এবং তাদের বিরুদ্ধে অসংখ্য স্লোগান দিতে থাকেন তারা।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
রবিউল আওয়াল শাওন বলেন, আমরা নেত্রকোনা থেকে ৩৪টি বাস, ১১টি হায়েস গাড়ি এবং ৫টি প্রাইভেটকার নিয়ে এসেছি। আমাদের জেলায় পরিবহন স্বল্পতা আছে। যে কারণে অন্তত আরও ৫০০ নেতা-কর্মীকে আমরা সঙ্গে আনতে পারিনি।
সমাবেশে প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন বলে জানান আয়োজকরা।
আরএ