দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদেশিরা আমাদের প্রত্যেকটি ব্যাপারে নোংরা ও অনৈতিকভাবে হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিদেশিদের দাবার গুটি হলো বাংলাদেশ। মনে হচ্ছে বিশ্বে আর কোনো দেশ নেই। আর তাদের দাওয়াত দিয়ে দেশে আনছে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন, বিচার সবার জন্য সমান। আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনের দৃষ্টিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। বিদেশিরা বিচার বন্ধ করার কথা না বলে বিচার পর্যবেক্ষণের কথা বলতে পারতেন। অং সান সু চিসহ আরও অনেক নোবেল বিজয়ীর বিচার হয়েছে। তখন তো আমরা এমন বিবৃতি দেখিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই। তারপরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। কারণ তারা সংবিধান মানে না। বিচার, আইন ও আদালত কোনোকিছুই তারা মানে না।
সাবেক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার ঘোষণা করছেন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। আর এ জন্য নির্বাচন কমিশনকে সরকার সর্বত্র সহযোগিতা করবে। এটা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। তারপরও তারা মানে না। তারা বলছে, সেপ্টেম্বর-অক্টোবরে আন্দোলন বেগবান করবে। আন্দোলন বেগবান মানে অস্ত্রের ঝনঝনানি ও জঙ্গিদের আমদানি। কারণ, জনগণ তাদের সাথে নেই।
আরএ