দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্র পরিচালনায় যোগ্য নেতা বিএনপিতে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপির কোনো নেতা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা নেই। না আছে খালেদা জিয়ার, না আছে তার গুণধর পুত্র তারেক জিয়ার।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের এক সভায় তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করে দণ্ডিত আসামি। তারেক রহমান ২১ আগস্ট ও মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি। সুতরাং এ ব্যাপারটা দিবালোকের মতো পরিষ্কার। তারা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দুর্নীতিবাজ। নির্বাচনে যাওয়ার পথও তাদের নেই।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান বলেন, বিএনপির এ দেশকে ধ্বংস করার এজেন্ডা হাতে নিয়েছে। ভেবেছে নৈরাজ্য সৃষ্টি করে বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করা যাবে। কিন্তু বিদেশি প্রভুরা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তাদের বলার কিছু নাই, তারা হস্তক্ষেপ করবে না।
তিনি বলেন, আগামী ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। যুবলীগের কর্মী হিসেবে আমাদের জন্য নেত্রীর সমাবেশ সফল করার সুযোগ এবং তার দিকনির্দেশনা সম্পন্ন বক্তব্য শুনতে পারা পরম সৌভাগ্যের ব্যাপার বলে আমরা মনে করি। তাই তার এই সমাবেশটি সফল করার লক্ষে আমরা আওয়ামী যুবলীগ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
আরএ