দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, এর আগে উদ্বোধনী সমাবেশের বিষয়ে জানানো হলেও ভেন্যু চূড়ান্ত হওয়ার বিষয়টি পরে জানানোর কথা ছিল। শুক্রবারের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে উদ্বোধনী সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এ কর্মসূচি সফল করার পরিকল্পনা রয়েছে।
এদিন ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অংশ নেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদের দুঃশাসন টিকিয়ে রাখতে নব্বইয়ের স্বৈরাচার ভূমিকা রেখেছিল।
রিজভী বলেন, ‘গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়ায় অতীতে নানা কায়দায় ফ্যাসিবাদের উত্থান ঘটেছে। ভিন্নমতকে ধারণ করতে না পারলে বারবার একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের উত্থান ঘটবে।’
এমএস/