দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা জেগে আছি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, বাংলাদেশ রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে জেগে থাকব আমরা। এ দেশ নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, জনগণ তা রুখবেই।
সোমবার (২৮ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ব্যক্তিগতভাবে মানবতাবাদী ও সাম্যবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। জাতীয় কবি ঘুমিয়ে থাকুক শান্তিতে, আমরা তার চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নেব।
কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধু ও কাজী নজরুল ইসলাম ছিলেন সর্বদাই সোচ্চার। তারা উভয়ই ছিলেন অন্যায়-অত্যাচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে। তারা অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতেন। মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে তারা ছিলেন আপোষহীন।
তিনি বলেন, এ কবির শেষ ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সমাধিতে তাকে সমাহিত করা হয়েছে এবং তিনি সেখানেই ঘুমিয়ে আছেন। এ বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের দ্বিতীয় তলায় শেষ নিঃশ্বাসত্যাগ করেছেন কবি। সেই স্মৃতিধন্য ১১৭নং কেবিনটি জাতীয় কবির স্মরণে জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
আরএ