দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা নিয়ে গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হাল সময়ে ফেসবুকে এই চেকের ছবিটি ঘুরপাক খাচ্ছে। চেকের ছবির বিষয়ে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নোংরামির শেষ কোথায়?
বর্তমানে সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা ফখরুল বলেন, এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে। আমাকে কেনা সম্ভব নয়।
তিনি বলেন, বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার।
এদিকে চেকের সত্যতার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ডিপিএস হাসান জাহিদ তুষার বলেন, ‘এটি সত্য নয়।’
এম