দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরীর বটতলা এলাকার আদম আলী গলিতে এ ঘটনা ঘটে।
ভবনের বাসিন্দারা জানান, রাত আড়াইটার দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি ভবনের সামনে এসে চিৎকার করতে থাকেন। এ সময় তারা কয়েকবার বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে হামলাকারীরা ভবনের নিচতলায় থাকা দারোয়ানের কক্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
এতে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত নিচে নেমে আসেন। এ সময় হামলাকারীরা তাদের দ্রুত বাসা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা তৎপর রয়েছেন।
যে আই