• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গোপালগঞ্জ

গোপালগঞ্জে থানা-বাড়ি-ব্যাংকে হামলা, অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

আট দফা দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে কয়েক দিন ধরে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন থানা, সংসদ সদস্য ও সাবেক সংসদ সদস্যের বাড়ি, দলীয় কার্যালয়, ব্যাংক শাখা ও যানবাহনে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। সড়ক অবরোধের কারণে বন্ধ রয়েছে জেলার প্রধান ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল। এসব ঘটনায় দুই বিজিবি সদস্যসহ অন্তত ২০ জন, এক পুলিশ পরিদর্শক ও এক টেলিভিশন সাংবাদিক আহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের কাশিয়ানীর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর কিছুক্ষণ পর মুকসুদপুর থানায় ভাঙচুর চালিয়ে সেখানে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। হামলার সময় থানায় অবস্থানরত পুলিশ সদস্যরা সরে যান।

এরপর দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরে সাবেক সংসদ সদস্য (জাতীয় পার্টি) ও বিএনপি নেতা এমএইচ খান মঞ্জুর বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার ভোর থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে গাছ কেটে, গাছের গুঁড়ি ফেলে এবং ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। বেলা ১১টার পর বিভিন্ন এলাকা থেকে লগি-বৈঠা হাতে মিছিল নিয়ে নেতাকর্মীদের জেলা শহরের দিকে যেতে দেখা যায়। এ সময় কয়েকটি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই দিন বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় হামলা ও ভাঙচুর চালানো হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করা হয় এবং বিএনপির একটি তোরণ পুড়িয়ে দেওয়া হয়।

পরে হামলাকারীরা ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায় ভাঙচুর চালিয়ে ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন ধরিয়ে দেন। ফেরার পথে রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও বাজারের একটি দোকানেও ভাঙচুর করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পাইলট স্কুলের সামনে বিক্ষোভ মিছিলের মুখে পড়ে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক আবু আলম (৫২)। বরগুনা পুলিশ লাইনসে কর্মরত এই কর্মকর্তা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় কাশিয়ানীতে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ মিছিলের সামনে পড়ে গেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে ঘিরে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন বলে জানা গেছে। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন।

এর আগে আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর এবং থানা ভবন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা শুরু হয়। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালানো হয়।

হামলাকারীরা থানায় ভাঙচুরের পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেন। এ সময় পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হলে নিলফা বাজার এলাকায় তারা হামলার শিকার হন। সেখানে বিজিবির একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি জিপসহ মোট চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় দুই বিজিবি সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

একই দিন রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তাঁর আত্মীয়স্বজনের আরও ১৭টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর আগে রাত পৌনে ৯টার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হন একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি।

অবরোধের কারণে জেলার প্রধান ও আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার অন্তত পাঁচটি স্থানে এবং গোপালগঞ্জ শহরের বেদগ্রাম থেকে নিচুপাড়া পর্যন্ত সড়কের পাশের ১০টির বেশি গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়। এ ছাড়া ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে রাখায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে জেল সুপারের চিঠি

গত কয়েক দিনের এসব ঘটনায় টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেলেও ফায়ার সার্ভিসের উপস্থিতি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চোখে পড়েনি। কোথাও কোথাও এপিবিএন ও স্থানীয় পুলিশ সদস্যদের সরে যেতে দেখা গেছে।

তবে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিজিবি, এপিবিএন ও আনসার সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

যে আই

  • ভাঙচুর
  • গোপালগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
নানকের বাসভবনে ভাঙচুর,অগ্নিসংযোগ
নানকের বাসভবনে ভাঙচুর,অগ্নিসংযোগ
ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সবচেয়ে বেশি
ঢাকাসহ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সবচেয়ে বেশি
বসুন্ধরা থেকে গোপালগঞ্জের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
বসুন্ধরা থেকে গোপালগঞ্জের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শরীয়তপুরে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর
শরীয়তপুরে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X