দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।
তিনি বলেন, দেশ-বিদেশে প্রত্যাখ্যাত হয়ে এখন দমন-পীড়নে মেতে ওঠেছে তারা। সরকার আর বেশিদিন ক্ষমতায় নেই, তা সরকারের মন্ত্রীদের কথায়ও ফুটে ওঠেছে।
রোববার (২৭ আগস্ট) বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সালাম।
তিনি বলেন, সরকার কথায় কথায় ষড়যন্ত্র দেখে। আরে ষড়যন্ত্রের রাজনীতি করে আওয়ামী লীগ। এরা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে। এরা গণবিরোধী দল। এদের অবস্থান সবসময় জনগণের বিরুদ্ধে। তাই জনগণকে ভোট থেকে দূরে রাখতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না।
বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন। আর আওয়ামী লীগ সব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে করেছিল বাকশাল।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সিকান্দার কাদির, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মো. পাপ্পা সিকদার, শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আউয়াল আকন, মহিলা দলের আহ্বায়ক রূমা আক্তার, ছাত্রদল পূর্বের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকী, দক্ষিণের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেডএ