দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যেই বিএনপি অস্ত্র মজুদ করতে শুরু করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
শনিবার (২৬ আগস্ট) শোকাবহ আগস্ট মাস স্মরণে মেধাবৃত্তি প্রধান, সেলাই প্রশিক্ষণের সনদপত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নানক। মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার জেলা পরিষদ।
এ সময় তিনি বলেন, কয়েকদিন আগে অস্ত্রসহ ছাত্রদলের ৬ নেতা আটক হয়েছে। আমাদের মনে রাখতে হবে সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করতে, দেশের শান্তি ও উন্নয়ন ঠেকাতে তারা এখন থেকেই অস্ত্র মজুদ করতে শুরু করেছে।
নানক বলেন, এই বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছে। দেশের উন্নয়ন ও শান্তি রক্ষার্থে এই বাঙালি জাতি এ সব অস্ত্রধারীদের আবারও প্রতিহত করতে প্রস্তুত। আগামী স্মার্ট বাংলাদেশ কেউ ঠেকাতে চাইলে তাদের প্রতিহত করতে হবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেডএ