দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপির কাজই হলো আগুন সন্ত্রাস করা। তারা চাই না দেশে সুষ্ঠু নির্বাচন হোক।
শনিবার (২৬ আগস্ট) কেরাণীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি চায় না এ দেশ উন্নত হোক। তাই তারা জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা ইতিহাস বিকৃত করতে চেয়েছিল, দেশের অগ্রগতি রুখতে চেয়েছিল। এখন মুক্তিযুদ্ধের বিরোধী আন্তর্জাতিক শক্তি আমেরিকা আর দেশে বিএনপি-জামায়াত।
আরএ