দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনগণের ওপর আওয়ামী লীগ সরকারের বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, এজন্য তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না।
শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর আরামবাগে গণফোরামের কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ এসব কথা বলেন তিনি।
সুব্রত চৌধুরী বলেন, জনগণেরও এই ভোট ডাকাত সরকারের ওপর ভরসা নেই। এ দেশের জনগণ তাদের ইজ্জত নিয়ে এই কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারকে আর কোনো খেলা খেলতে দেবে না। তারা এই স্বৈরাচার সরকারকে ক্ষমতা থেকে পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার আদায় করে ছাড়বে।
মিছিলে অংশ নেন গণফোরাম নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, হারুন-অর রশিদ প্রমুখ।
আরএ