দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে রাজনীতির সুযোগ আমরা দেব না। সন্ত্রাসীদের হাতে আমরা আর জিম্মি হয়ে থাকতে চাই না।
বুধবার (২৩ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মিরপুরে জামিউল মাদরাসা ঈদগাহ মাঠে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তিনি এতিমদের টাকা মেরে খেয়েছেন। এই খালেদা জিয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১৯ বার হামলা করিয়েছেন। খালেদা জিয়া ও তার কুপুত্র তারেক রহমান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২০০৪ সালে গ্রেনেড হামলা করিয়েছিল। বিএনপি জামায়াতের প্রশ্রয়ে তখন সারা দেশ জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত হয়।
নাছিম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘাতকদের নেতা ছিলেন খুনি জিয়াউর রহমান। তার সঙ্গে যখন ডালিম, ফারুকরা দেখা করতে যায় তখন সে বলে তোমরা এগিয়ে যাও। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর যখন এ খবর জিয়ার কাছে পৌঁছায় তখন তিনি বলেছিলেন, সো হোয়াট। এই দুটি শব্দের মাধ্যমেই পরিষ্কারভাবে বুঝা যায় জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী হলো খুনি জিয়া মোস্তাক গংরা।
তিনি বলেন, শোকের মাসে দাড়িয়ে আমরা শুধু শোক প্রকাশ করে বেঁচে থাকতে চাই না। আমরা শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করতে চাই। এই শক্তি শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে তাদের প্রতিহত করবে।
আরএ