দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবশেষে জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পরিবর্তন এসেছে। দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদের নিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে তিনি নিজেকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলেন।
এমন একটি সময় রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন যে সময় ভারতে অবস্থান করছেন জিএম কাদের।
এরআগে, জাতীয় পার্টির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যের মতামত এবং চারজন কো-চেয়ারম্যানের উপস্থিতিতে পার্টির চলমান ক্রান্তিকাল মোকাবিলায় দলের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, আমি কখনও রওশন এরশাদকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করিনি। এক বছর, দুই বছর আগের কোনো স্বাক্ষরকে কেন্দ্র করে এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
তবে বিষয়টি অস্বীকার করেছেন জিএম কাদেরপন্থি একাধিক নেতা। জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, মিটিং কোথায় হয়েছে, কারা উপস্থিত ছিলেন, এটা রওশনপন্থিরা বলতে পারবেন। এ বিষয়ে রওশনপন্থি নেতা ইকবাল হোসেন রাজুও কিছু জানেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রওশন এরশাদ। আর মঙ্গলবার নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন তিনি।
আরএ