দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং খাতে দক্ষতা অর্জনে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ তারিকুজ্জামান।
সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান-১ এলাকার ক্রিকেটার্স কিচেন অ্যান্ড ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইভেন্ট ম্যানেজমেন্ট এখন আর শুধু সাজসজ্জা বা খাবার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ শিল্পখাত, যা দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে। সংগঠনটির লক্ষ্য নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণের মাধ্যমে কাজের মান উন্নয়ন এবং পেশাটিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, এই খাতে টিকে থাকতে হলে দক্ষতা ও প্রশিক্ষণের বিকল্প নেই। দক্ষতার মাধ্যমেই একজন পেশাজীবী সফলতা অর্জন করতে পারেন।
সংবাদ সম্মেলন শেষে ‘ফ্রম প্যাশন টু প্রফেশন’ শিরোনামে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা জানান, ‘প্রফেশনাল ওয়েডিং ইভেন্ট প্ল্যানিং ওয়ার্কশপ: ফ্রম প্যাশন টু প্রফেশন’ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বড় বিয়ে ও কর্পোরেট ইভেন্টে কাজের সুযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজের সক্ষমতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মেন্টর হিসেবে খাতসংশ্লিষ্ট একাধিক পেশাজীবী অংশ নেন।
এমএস/