দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের প্রথম গোল্ড সঞ্চয়ভিত্তিক মোবাইল অ্যাপ ‘গোল্ড কিনেন’ বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘সেরা রিটেইল স্টার্ট-আপ (বিশেষ সম্মাননা)’ বিভাগে স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে সম্প্রতি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। আয়োজনে মোট ৬৪টি প্রতিষ্ঠান ও উদ্যোগকে পুরস্কৃত করা হয়, যারা রিটেইল খাতে উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরে অবদান রাখছে।
২০২৩ সালের এপ্রিলে বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর তিন বছর পূর্তির সময়ে এই স্বীকৃতি অর্জন করলো ‘গোল্ড কিনেন’।
প্রতিষ্ঠানটি জানায়, তারা গোল্ড সঞ্চয়কে সহজ ও সুবিধাজনক করতে কাজ করে যাচ্ছে, যেখানে গ্রাহকেরা প্রতিদিনের অফিসিয়াল বাজারমূল্যে ৫০০ টাকা থেকে ২২ ক্যারেট সোনা সঞ্চয় শুরু করতে পারেন।
অ্যাপটির মাধ্যমে অফিসিয়াল বাজারমূল্যে ২২ ক্যারেট গোল্ড ক্রয়-বিক্রয়, বীমাকৃত ভল্ট স্টোরেজ, অ্যাপভিত্তিক সেবা এবং গোল্ড বার ও কয়েন ডেলিভারি ও পিকআপ সুবিধা দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে প্রায় ৪ লাখ গ্রাহক এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ২২ ক্যারেট হলমার্ক সনদপ্রাপ্ত গোল্ড বার ও কয়েন সঞ্চয়, সংরক্ষণ ও উত্তোলন করছেন।
‘গোল্ড কিনেন’-এর প্রতিষ্ঠাতারা এক যৌথ বিবৃতিতে বলেন, গোল্ড সঞ্চয়ের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ সেবা ব্যবস্থা গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, এই স্বীকৃতি তারই প্রতিফলন। আমরা আমাদের টিম, পার্টনার এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞ, যাদের আস্থা আমাদের পথচলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
জে আই