দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার ধুনটে সমাজসেবামূলক সংগঠন স্বপ্নসেবার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় ৪০ জনের মাঝে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় স্থানীয় শিক্ষক ও সংগঠনের সদস্যরা বক্তব্য দেন।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের হাতে ঈদ সামগ্রী, শাড়ি ও লুঙ্গি তুলে দেন।
এমএস/