দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উত্তরবঙ্গের বগুড়া ও দক্ষিণাঞ্চলের খুলনায় দেশের লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর যাত্রা শুরু করেছে। শহর দুটিতে পৃথক আয়োজনে স্টোর উদ্বোধন করা হয় এবং এ উপলক্ষে পাঁচ দিনব্যাপী গ্র্যান্ড ওপেনিং আয়োজন করা হয়।
বগুড়ার জলেশ্বরীতলায় শহীদ আব্দুল জব্বার রোডের অ্যামিক্যাস প্লাজায় চালু হওয়া স্টোরটির উদ্বোধন উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। আধুনিক স্থাপত্য ও নান্দনিক ডিজাইনের সমন্বয়ে স্টোরটি ক্রেতাদের জন্য নতুন ধরনের রিটেইল অভিজ্ঞতা উপস্থাপন করছে।
অন্যদিকে খুলনার সোনাডাঙ্গার মজিদ স্মরণীর টপি টাওয়ারে চালু হওয়া স্টোরটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয় ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আন্তর্জাতিক মানের স্থাপত্যশৈলী ও সুপরিকল্পিত ইন্টেরিয়র ডিজাইনে সাজানো হয়েছে স্টোরটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বগুড়া ও খুলনায় স্টোর চালুর মাধ্যমে দেশের বিভিন্ন শহরে তাদের কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ক্রেতাদের জন্য আধুনিক ও প্রিমিয়াম রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় দর্শনার্থীদের জন্য বিভিন্ন ইন-স্টোর আয়োজন ও বিশেষ অফার রাখা হয়।
একই ছাদের নিচে ক্রেতারা মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজের সমৃদ্ধ সংগ্রহ উপভোগের সুযোগ পাচ্ছেন।
ইল্লিয়ীনের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, ‘বগুড়া ও খুলনার ফ্যাশন সচেতন ক্রেতাদের রুচি বিবেচনায় রেখে এই মাল্টি-ব্র্যান্ড স্টোর চালু করা হয়েছে। এর মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানের লাক্সারি রিটেইল অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বগুড়া ও খুলনায় এই যাত্রা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ফ্যাশনপ্রেমীদের স্টোরগুলো পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এমএস/