দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আগামী ২০ রমজানের মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীদের বেতন, ভাতা, ঈদ বোনাস এবং বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিপিজেএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এই আনন্দ উদযাপনের জন্য মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন, এমনটাই আমরা প্রত্যাশা করি। অতএব, ঈদুল ফিতর উপলক্ষে বেতন, ভাতা ও ঈদ বোনাস অবশ্যই পরিশোধ করতে হবে।’
এছাড়া তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি তদারকির আহ্বান জানান যাতে সকল সংবাদমাধ্যমে এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হয়।
এমএস/