দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের “চিফ অফ সেফটি” পদ থেকে ক্যাপ্টেন এনামুল হক তালুকদারকে পাইলট লাইনে বদলি করায় বিমান সংস্থার কর্মচারী, পাইলট, কেবিন ক্রু ও ফ্লাইট স্টাফদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার (২ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিমিটেডের মহাব্যবস্থাপক প্রশাসন ও মানবসম্পদ উপসচিব এ বি এম রওশন কোবীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপ্টেন তালুকদার সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে চলন্ত বিমানের ককপিট থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এটি বিমানের অভ্যন্তরীণ নীতিমালা (Crew Social Media & Security Protocols) লঙ্ঘন করা ছাড়াও আন্তর্জাতিক বিমান নিরাপত্তা (ICAO ও IATA নির্দেশিকা) এবং সামরিক সংবেদনশীল তথ্য প্রকাশের নিষেধাজ্ঞার পরিপন্থি।
সূত্র জানায়, ২০২৫ সালের ৩১ জানুয়ারি লন্ডনে তিনি মেয়াদোত্তীর্ণ পরিচয়পত্র ব্যবহার ও বিমানের আইডি প্রদানে ব্যর্থ হয়ে ঢাকা-লন্ডন ফ্লাইটে বাধার সম্মুখীন হন। পরে তিনি দেশে ফেরেন সাধারণ যাত্রী হিসেবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মচারী ও কর্মকর্তারা উল্লেখ করেছেন, পূর্ববর্তী দায়িত্বকালীন নীতিবহির্ভূত, দায়িত্বহীন এবং নিরাপত্তা লঙ্ঘনমূলক আচরণের কারণে ক্যাপ্টেন তালুকদারকে চিফ অফ সেফটি পদ থেকে সরানো হয়েছে। পদক্ষেপটি সংস্থার শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এমএস/