• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

পোলট্রি উন্নয়নের খসড়া নীতিমালা নিয়ে খাত সংশ্লিষ্টদের উদ্বেগ

দেশ টিভি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৬, ১৫:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬’-এর চূড়ান্ত খসড়ায় মুরগির 'প্যারেন্ট স্টক' আমদানিতে বিধি-নিষেধ আরোপসহ বাণিজ্যিক পোলট্রি পালনের জন্য একদিন বয়সী মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা। তাঁরা দাবি করছেন, নীতিমালাটি হুবহু বাস্তবায়িত হলে দেশে প্রায় ৬০ হাজার কোটি টাকার এই শিল্পে বড় ধরনের শঙ্কা তৈরি হবে। একই সঙ্গে এই সিদ্ধান্তে খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হবে এবং ভোক্তাস্বার্থ ক্ষুণ্ন হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনসহ পোলট্রি শিল্পের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এই উদ্বেগের বিষয়টি জানা যায়। চলতি মাসের ১৩ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬’-এর খসড়া প্রকাশ করা হয়েছে।

খসড়া নীতিমালার ৫.৮.১.২ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ‘বাণিজ্যিক পোলট্রি পালনের জন্য একদিন বয়সী বাচ্চা আমদানি করা যাবে না। কেবল একদিন বয়সী গ্র্যান্ড প্যারেন্ট স্টক এবং বাচ্চার সংকট দেখা দিলে ক্ষেত্রবিশেষে প্যারেন্ট স্টক আমদানি করা যাবে।’

প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে ধীরে ধীরে আমদানিনির্ভরতা কমানোই এই নীতিমালার প্রধান লক্ষ্য। তবে খাতসংশ্লিষ্টদের মতে, বাস্তবে দেশে এখনো প্যারেন্ট স্টক উৎপাদন সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল।

এসব প্রতিষ্ঠানের কোনো একটিতে বার্ডফ্লু বা বড় ধরনের রোগ সংক্রমণ দেখা দিলে উৎপাদন কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। এতে প্রতিদিনের প্রয়োজনীয় বাচ্চা সরবরাহ ব্যাহত হলে ব্রয়লার ও লেয়ার উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ক্ষেত্র বিশেষে মুরগির 'প্যারেন্ট স্টক' আমদানির বিষয়টি রাখা উচিত হয়নি। প্যারেন্ট স্টক অর্থাৎ মুরগির বাচ্চার মা-বাবা আমদানির পথ খোলা থাকে, তবে সংকটকালে কয়েকটি কোম্পানি একচেটিয়া ব্যবসা করতে পারবে না। পাশাপাশি সংকটময় মুহূর্তে বাচ্চার দরকার হলেই হুট করে প্যারেন্ট স্টক আমদানি করা সম্ভব হবে না। কেননা, আমদানির এই প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ সময়ের প্রয়োজন হয়।

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বলছে, প্রয়োজনীয় প্রস্তুতি ও বিকল্প উৎপাদন সক্ষমতা নিশ্চিত না করে এই সিদ্ধান্ত কার্যকর করা হলে দেশে ডিম ও মুরগির মাংসের সরবরাহ ব্যাহত হতে পারে; যা সরাসরি জাতীয় খাদ্যনিরাপত্তা ও বাজার স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ডিম ও মুরগির মাংস দেশের সাধারণ মানুষের জন্য সবচেয়ে সহজলভ্য ও সাশ্রয়ী প্রাণিজ প্রোটিনের উৎস। বাচ্চার সংকট তৈরি হলে উৎপাদন ব্যয় বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে।

এতে ডিম ও মুরগির মাংসের দাম বেড়ে গেলে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের প্রোটিন গ্রহণ বাধাগ্রস্ত হতে পারে, যা জাতীয় খাদ্যনিরাপত্তার জন্য উদ্বেগজনক। জরুরি প্রয়োজনে বাচ্চা বা প্যারেন্ট স্টক আমদানির প্রয়োজন হলেও তা দীর্ঘ ও জটিল প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়। ফলে আকস্মিক সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবে আমদানির মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা কার্যকরভাবে সম্ভব হয় না। মুরগির 'প্যারেন্ট স্টক' আমদানি পুরোপুরি বন্ধ করা হলে বাজারে বাচ্চা সরবরাহ ঘাটতি তৈরি হওয়ার পাশাপাশি প্রান্তিক খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

পোলট্রি প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন স্পেশালিস্ট কৃষিবিদ অঞ্জন মজুমদার বলেন, ‘এই নীতিমালাটি বাস্তবায়িত হলে ত্রিমুখী একটা সংকট তৈরি হবে। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন প্রান্তিক খামারি ও ভোক্তারা। এই নীতিমালা বাস্তবায়নের আগে একটা গণশুনানি করা প্রয়োজন, যেখানে সব স্টেকহোল্ডার অংশগ্রহণ করে তাঁদের মতামত দেবেন।

তারপর বিশেষজ্ঞদের মতামত নিয়ে এটি অনুমোদন দেওয়া উচিত। প্রায় ৬০ হাজার কোটি টাকার শিল্পে এমন একটি নীতিমালা করা উচিত হবে না, যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। বিশেষ করে খামারিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে—এমন কিছুই করা উচিত হবে না। আমদানি নিষিদ্ধের দিকে নজর না দিয়ে বাজার ব্যবস্থাপনা ও প্রান্তিক খামারিদের দিকে গুরুত্ব দেওয়া উচিত।’

পোলট্রি খাতের উদ্যোক্তারা বলছেন, নীতিমালা প্রণয়নের আগে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আয়োজিত একাধিক বৈঠকে তাঁরা মুরগির 'প্যারেন্ট স্টক' আমদানি বন্ধ না করার পক্ষে মত দিয়েছিলেন। সে সময় অধিকাংশ অংশগ্রহণকারী খাদ্যনিরাপত্তা ও ভোক্তাস্বার্থের বিষয়টি বিবেচনায় নেওয়ার ওপর জোর দিলেও চূড়ান্ত খসড়ায় নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যুক্ত হওয়ায় তাঁরা হতাশা প্রকাশ করেছেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘মুরগির 'প্যারেন্ট স্টক' আমদানি বন্ধ করার আগে আমাদের সংকটকালে সমস্যা তৈরি হওয়ার শঙ্কা আছে কি না এবং যদি শঙ্কা থাকে, তবে তার বিকল্প কী ব্যবস্থা রাখা হয়েছে—সেটা আগে বিবেচনায় নিতে হবে।

এটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এ সিদ্ধান্ত নেওয়ার আগে সব অংশীজনের যেন ইতিবাচক মত থাকে, সেটাও অবশ্যই দেখতে হবে। এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে পর্যাপ্ত প্রস্তুতি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কার্যকর কাঠামো নিশ্চিত না করা হলে নীতির লক্ষ্য অর্জনের বদলে পোলট্রি শিল্প, খামারি ও ভোক্তা—সবাই চাপের মুখে পড়তে পারেন।’

এ বিষয়ে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী বলেন, ‘পোলট্রি শিল্প কেবল একটি ব্যবসায়িক খাত নয়, এটি দেশের খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। তাই যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা যেন প্রান্তিক খামারিদের পক্ষে যায়—সেটা আগে ভাবতে হবে। খামারিরা যেন সঠিক সময়ে ন্যায্য মূল্যে বাচ্চা পান, সেটা আগে নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ও পোলট্রি বিশেষজ্ঞ ড. মোঃ বাহানুর রহমান বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের শান্তভাবে ও বাস্তবতার আলোকে বিবেচনা করতে হবে, দেশীয় উৎপাদনের মাধ্যমে এই চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করার সক্ষমতা বর্তমানে কতটুকু আছে। একই সঙ্গে খেয়াল রাখতে হবে, উৎপাদিত বাচ্চা খামারিদের কাছে ন্যায্য ও সহনীয় দামে নিয়মিতভাবে সরবরাহ করা যাচ্ছে কি না।

প্রফেসর ড. বাহানুর রহমানের মতে, আইন করে আমদানি নিষিদ্ধ করা একটি সংবেদনশীল বিষয়, যা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা দরকার। বর্তমানে দেশে একদিন বয়সী পোলট্রি বাচ্চা উৎপাদনে সরকারের নিজস্ব বড় কোনো প্রতিষ্ঠান নেই। ফলে সংকটকালে তাৎক্ষণিক ও কার্যকর সরকারি সহায়তা দেওয়ার সুযোগও সীমিত।

যেহেতু এই খাতটি মূলত বেসরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল, তাই যেকোনো বড় নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত শোনা এবং আলোচনার মাধ্যমে এগোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এ বিষয়ে খাত সংশ্লিষ্টদের মধ্যে যদি ভিন্নমত বা কোনো ধরনের উদ্বেগ থাকে, তাহলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে যথেষ্ট সময় নিয়ে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে সবার জন্য গ্রহণযোগ্য, বাস্তবসম্মত এবং টেকসই একটি পথ নির্ধারণ করাই হবে অধিকতর সমীচীন ও দায়িত্বশীল উদ্যোগ।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এ বি এম খালেদুজ্জামান বলেন, ‘সামগ্রিক পোলট্রি খাতের উন্নয়ন যেন হয়, সেই আলোকেই নীতিমালাটির খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটি বাস্তবায়নে দেশের পোলট্রি খাত আরও সমৃদ্ধ হবে বলেই মনে করি।’

আরও পড়ুন

স্বল্পমূল্যে নাসার জমি বিক্রির অভিযোগ স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে

জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

অপপ্রচার ও মানহানির অভিযোগে তিন অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে আইনি নোটিশ

সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালায় পোলট্রির বাজার ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা বা তেমন কোনো বার্তা নেই। মুরগির 'প্যারেন্ট স্টক' আমদানি নিষিদ্ধ হলে গুটিকয়েক প্রতিষ্ঠান যদি সিন্ডিকেট করে, তা মোকাবিলার কোনো সুস্পষ্ট পরামর্শ বা নির্দেশনাও নেই।

ক্ষেত্রবিশেষে মুরগির 'প্যারেন্ট স্টক' আমদানির লেজুড় জুড়ে দেওয়ায় সমালোচনা এবং বাজারে বাচ্চা সরবরাহে একটা শঙ্কা তৈরি হয়েছে। তাই এত বড় শিল্পের জন্য নীতিমালাটি যেন যুগোপযোগী হয়, সেটিকে সবার আগে গুরুত্ব দিতে হবে। সব মিলিয়ে এ নীতিমালা বাস্তবায়নে প্রান্তিক খামারি থেকে শুরু করে খাতসংশ্লিষ্টরা খুব ভালো কোনো সুবিধা পাবেন না বলে অধিকাংশ মত দেন।

এমএস/

  • পোলট্রি
এ সম্পর্কিত আরও খবর
দৈনিক ৯ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পোলট্রি খাতের সিন্ডিকেট: বিপিএ
দৈনিক ৯ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পোলট্রি খাতের সিন্ডিকেট: বিপিএ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।