দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার ২০ জানুয়ারি সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এসব প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে মূল্যবোধভিত্তিক শিক্ষা ও আধুনিক একাডেমিক শিক্ষার সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে সেনাবাহিনী প্রধান নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষের সমন্বয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দেন। সেই ধারাবাহিকতায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট, সংক্ষেপে ‘এ ট্রিপল আই’, প্রতিষ্ঠার ধারণা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ‘এ ট্রিপল আই’-এর একাডেমিক কার্যক্রম চলতি বছরের জুলাই মাস থেকে জলসিঁড়ি এলাকায় শুরু হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রামে ‘এ ট্রিপল আই’ প্রতিষ্ঠার কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
পর্যায়ক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন এলাকাতেও এই শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমএস/