দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগে স্নাতক (অনার্স) পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন ছাত্রদল নেতা মো. সাব্বির হাসান। তিনি ওই বিভাগের শিক্ষার্থী ও মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির সিজিপিএ ৩.৮৩ পেয়ে বিভাগে প্রথম হন। তিনি প্রথম সেমিস্টারে জিপিএ ৩.৮৩, চতুর্থ সেমিস্টারে জিপিএ ৪.০০ এবং সপ্তম সেমিস্টারে জিপিএ ৩.৮৮ অর্জন করেন।
শিক্ষার পাশাপাশি সংগঠনমূলক কাজেও সক্রিয় সাব্বির সম্প্রতি মাস্টারদা সূর্যসেন হল সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে সাব্বির হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। শিক্ষা ও মানবসেবার পথে নিজেকে আরও এগিয়ে নিতে চাই। দেশের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য, ইনশাআল্লাহ।’
এমএস/