• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

শরীয়তপুর জেলাকে ঢাকার অংশ হিসেবেই বহাল রাখার দাবিতে স্মারকলিপি

দেশ টিভি ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৫, ২১:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় স্মারকলিপি প্রদান করেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় স্মারকলিপি প্রদান করেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু

শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগের অংশ হিসেবেই বহাল রাখার দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শরীয়তপুর জেলা বাসীর পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।

স্মারকলিপিতে বলা হয়, শরীয়তপুর জেলার ভৌগোলিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রশাসনিক দিক থেকে ঢাকা বিভাগের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে এ জেলার প্রশাসনিক কার্যক্রম ঢাকার অংশ হিসেবেই পরিচালিত হয়ে আসছে। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা হলে জনমানসে বিভ্রান্তি ও ভোগান্তি তৈরি হবে। একইসঙ্গে পরিচিত প্রশাসনিক কাঠামো ও যোগাযোগ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। জেলার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং প্রশাসনিক কার্যকারিতার স্বার্থে শরীয়তপুর জেলা ঢাকার সঙ্গেই বহাল রাখা সমীচিন।

এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রি-নিকার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে নিকার সভায় বিষয়টি উঠবে। সবার স্বার্থ ও ইতিবাচক দিকগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, দীর্ঘদিন ধরে এই জেলা ঢাকা বিভাগের অংশ হিসেবে পরিচিত ও পরিচালিত হয়ে আসছে। আমাদের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এবং সরকারি-বেসরকারি সেবার অধিকাংশ ক্ষেত্রেই রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ও নিবিড় যোগাযোগ রয়েছে। হঠাৎ করে ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করার প্রস্তাব কেবল মানুষের ভোগান্তিই বাড়াবে না, বরং আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে। আমাদের দাবি স্পষ্ট—শরীয়তপুরকে ঢাকার অংশ হিসেবেই রাখতে হবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। আমরা বিশ্বাস করি, উন্নয়ন ও জনস্বার্থ রক্ষার জন্য শরীয়তপুরকে ঢাকার সঙ্গে রাখা-ই একমাত্র যৌক্তিক পদক্ষেপ। এ জেলার মানুষ বহু বছর ধরে যে প্রশাসনিক কাঠামো ও যোগাযোগের সুবিধা ভোগ করে এসেছে, তা নষ্ট হলে জেলার উন্নয়ন ব্যাহত হবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লার নামেই দুটি নতুন প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। প্রস্তাব অনুযায়ী ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ‘ফরিদপুর বিভাগ’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শরীয়তপুরের সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এফএইচ/

  • শরীয়তপুর জেলা
  • স্মারকলিপি
এ সম্পর্কিত আরও খবর
নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দল
নভেম্বরেই গণভোটের দাবিতে ইসিতে জামায়াতসহ ৮ দল
পিরোজপুরে জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান
পিরোজপুরে জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান
৮ দফা দাবিতে স্বাস্থ্য উপদেষ্টাকে স্মারকলিপি চিকিৎসক-নার্সদের
৮ দফা দাবিতে স্বাস্থ্য উপদেষ্টাকে স্মারকলিপি চিকিৎসক-নার্সদের
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।