দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী নভেম্বরেই গণভোটের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেবে জামায়াত, ইসলামী আন্দোলনসহ আটটি রাজনৈতিক দল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে জড়ো হতে থাকে দলগুলোর নেতাকর্মীরা৷
এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো। নেতারা জানান, জুলাই সনদের আইনিভিত্তি দিতে নভেম্বরেই গণভোট না হলে অভ্যুত্থান বিনষ্ট হবার ক্ষেত্র তৈরি হবে।
বেলা ১২টায় দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিনিধিদল একে একে স্মারকলিপি দিতে আলাদা আলাদাভাবে কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।
/অ