দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়েছিল মেট্রোরেলের চলাচল। তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়।
বিয়ারিং প্যাড পড়ে মেট্রোরেলের ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, বুধবার রাতে সেখানে কিছুটা কম্পন সৃষ্টি হয়। তাই সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে পূর্ব নির্ধারিত সময়ে (রাত ১০টা ১০ মিনিট) মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।
এরআগে, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামের এক পথচারী মারা যান। তাৎক্ষণিক মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেলে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়।
বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকালে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে ফার্মগেট স্টেশন এলাকায় তিন দিন ধরে ট্রেনের গতি কমিয়ে চালানো হয়।
/অ